সক্রিয় সিম বাড়লো ৬ লাখ ৬২ হাজার

২৪ ডিসেম্বর, ২০১৯ ১১:৪৭  
বছর শেষের আগেই দেশে ব্যবহৃত হচ্ছে প্রায় সাড়ে ১৬ কোটি মোবাইল সিম। নভেম্বর শেষের হিসাব অনুযায়ী দেশে মোট ১৬ কোটি ৪৮ লাখ ৩২ হাজার মোবাইল সিম সক্রিয় ছিলো। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এমন তথ্যই প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত মাস শেষে সাত কোটি ৬১ লাখ ১৫ হাজার গ্রামীণ ফোন সিম, চার কোটি ৮৭ লাখ ৪২ হাজার রবি ও এয়ারটেল সিম, তিন কোটি ৫১ লাখ ১২ হাজার বাংলা লিংক সিম এবং ৪৮ লাখ ৬২ হাজার টেলিটক সিম সক্রিয় ছিলো। গত অক্টোবেরে দেশে মোট সক্রিয় মোবাইল সিমের সংখ্যা ছিলো ১৬ কোটি ৪১ লাখ ৭০ হাজার। সেই হিসেবে এক মাসের ব্যাবধানে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা বাড়লো ৬ লাখ ৬২ হাজার।